Petrol-Diesel Price | ট্রাম্পের ভরাডুবি, প্রভাব পড়বে জ্বালানির দামে? একনজরে আজকের পেট্রল-ডিজেলের দর
Friday, November 6 2026, 4:42 pm

Key Highlightsনির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের ধাক্কা খাওয়ার পর বিশ্ববাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামে।
আমেরিকার মিড টার্ম নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, কিন্তু ভারতে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। আজ, শুক্রবার, ৬ নভেম্বর, কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১১৩ টাকার বেশি। দিল্লিতে পেট্রোলের দাম ১০২.১২ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে ১১১.২১ টাকা, চেন্নাইয়ে ১০৭.৭৬ টাকা, বেঙ্গালুরুতে ১১০.৯৩ টাকা এবং হায়দরাবাদে ১১৫.৬৯ টাকা প্রতি লিটার দরে বিক্রি হচ্ছে পেট্রোল। আজ কলকাতায় এক লিটার ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। দিল্লিতে ৯৫.২০ টাকা, মুম্বইয়ে ৯৭.৮৩ টাকা, চেন্নাইয়ে ৯৯.৫৫ টাকা এবং বেঙ্গালুরুতে ৯৮.৭৯ টাকা প্রতি লিটার দরে বিক্রি হচ্ছে ডিজেল।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- পেট্রল
- ডিজেল
- ভারত
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- অপরিশোধিত তেল
- তেলের দাম
- মূল্যবৃদ্ধি


