Petrol-Diesel | ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের! বিগত দুই সপ্তাহের মধ্যে চারবার দাম বাড়ল জ্বালানির!
Monday, May 25 2026, 8:17 am

Key Highlightsআজ, ২৫ মে সকালে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা ৬১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা ৭১ পয়সা।
দু’সপ্তাহে চার বার! ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের। আজ, ২৫ মে সকালে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা ৬১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা ৭১ পয়সা। ১০০-র গণ্ডি আগেই পার করেছিল। এবার পেট্রোল-ডিজেল ভরতে আরও অতিরিক্ত ৮ টাকা করে খরচ হবে। এখন কলকাতায় পেট্রোল কিনতে ১১৩ টাকা ৫১ পয়সা দাম পড়বে। ডিজেল কিনতে খরচ পড়বে ৯৯ টাকা ৮২ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম এখন লিটার প্রতি ১০২ টাকা ১২ পয়সা। উল্লেখ্য, এর আগে, গত ২৩ মে জ্বালানির দাম বেড়েছিল। ওই দিন সিএনজি-রও দাম বেড়েছিল কেজি প্রতি এক টাকা করে।
- Related topics -
- দেশ
- ভারত
- পেট্রল
- ডিজেল
- মূল্যবৃদ্ধি


