Petrol Diesel Price | আমজনতার পকেটে টান, উৎসবের মরশুমে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের!
Monday, October 12 2026, 3:07 am

Key Highlightsপেট্রোল ও ডিজেলের. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিয়ন্ত্রিত 'জিয়ো বিপি' পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছে।
উৎসবের মরশুমে আমজনতার পকেটে টান পড়ে দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিয়ন্ত্রিত 'জিয়ো বিপি' পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছে। রবিবার, ১১ অক্টোবর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত। এর ফলে প্রতি লিটার পেট্রোল ১০৯.৮০ টাকা এবং ডিজেল ৯৭.৭৫ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় কর যুক্ত হওয়ায় রাজ্যের ভিত্তিতে এই দাম আরও বাড়তে পারে। গত ১০ দিনে নায়ারা এনার্জির পর দ্বিতীয় বেসরকারি সংস্থা হিসেবে দাম বাড়াল জিয়ো বিপি। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি—ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল ও এইচপিসিএল এখনও দাম অপরিবর্তিত রেখেছে।
- Related topics -
- দেশ
- ভারত
- পেট্রল
- ডিজেল
- মূল্যবৃদ্ধি


