Peru | পেরুতে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, দুর্ঘটনায় মৃত্যু দুই পাটলট-সহ অন্তত ১৩
Sunday, August 2 2026, 5:44 am

Key Highlightsজানা যাচ্ছে, বিমানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘নাজকা লাইনস’-এর উদ্দেশে রওনা দিয়েছিল।
দক্ষিণ আমেরিকার পেরুতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। নিহত দুই পাটলট-সহ অন্তত ১৩ জন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার পিসকো বিমানবন্দর থেকে ‘নাজকা লাইনস’-এর উদ্দেশ্যে টেকঅফ করেছিল বিমানটি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুয়েবলো ভিয়েখো এলাকায় ভেঙে পড়ে বিমানটি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। এদিন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘নাজকা লাইনস’ দেখতে গিয়েছিলেন ট্যুরিস্টরা। দুর্ঘটনায় দুই পাইলট-সহ সকল যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন।
- Related topics -
- আন্তর্জাতিক
- পথদুর্ঘটনা
- বিমান দুর্ঘটনা
- বিমান
- মৃত্যু


