Bakhrahat Police | পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগে উত্তেজনা, বাখরাহাটে রাস্তা অবরোধ!

Monday, September 7 2026, 3:42 pm
Bakhrahat Police | পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগে উত্তেজনা, বাখরাহাটে রাস্তা অবরোধ!
highlightKey Highlights

দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাট ফাঁড়িতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ালো।


দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাট ফাঁড়িতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ালো। মৃতের নাম পালান রায়, তিনি জয়চণ্ডী গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ পুলিশ তাঁকে ফাঁড়িতে নিয়ে এসে চরম শারীরিক নির্যাতন ও মারধর করে, যার ফলে হেফাজতেই তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বাখরাহাট-ঠাকুরপুকুর রোড অবরোধ করে দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবিতে বিক্ষোভে নামেন। অন্যদিকে, পুলিশের দাবি— বাখরাহাট ফাঁড়িতে নিয়ে আসার পরই অসুস্থ হয়ে পড়েন পালান রায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানানো হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে মৃতের পরিবার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File