Strait of Hormuz | হরমুজের উপর নির্ভরতা কমাতে তৈরি হচ্ছে বিকল্প রুট-নতুন বন্দর!

Thursday, July 16 2026, 4:04 pm
Strait of Hormuz | হরমুজের উপর নির্ভরতা কমাতে তৈরি হচ্ছে বিকল্প রুট-নতুন বন্দর!
highlightKey Highlights

হরমুজ প্রণালীর উপর থেকে নির্ভরতা কমাতে চাইছে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলি।


ফের সংঘর্ষে জড়িয়েছে ইরান ও আমেরিকা। এই আবহে হরমুজ প্রণালীর উপর থেকে নির্ভরতা কমাতে চাইছে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলি। ইতিমধ্যে বিকল্প রুটের কাজও শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইরাক ইতিমধ্যেই এমন বৃহৎ পাইপলাইন প্রকল্পের কাজ শুরু করেছে, যা হরমুজ় প্রণালী এড়িয়ে তেল পরিবহণে সাহায্য করবে। একই পথে হাঁটছে সৌদি আরবও। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরশাহী নতুন একটি সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা করছে, যাতে হরমুজ়ের উপর নির্ভরতা আরও কমে। ইরাক ৪৩৫ মাইল দীর্ঘ ‘বাসরা-হাদিথা’ পাইপলাইনের কাজ শুরু করেছে। ভবিষ্যতে এটি জর্ডন, সিরিয়া এবং তুরস্কের সঙ্গে যুক্ত হবে। সংযুক্ত আরব-আমিরশাহীর ‘ওয়েস্ট-ইস্ট পাইপলাইন’ প্রকল্পের প্রায় অর্ধেক কাজও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্যদিকে, সৌদি আরবও ক্রুড অয়েল পাইপলাইনের ক্ষমতা প্রতিদিন ৯০ লক্ষ ব্যারেলে নিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File