Performers Of Bengal | মুখ্যমন্ত্রী শুভেন্দুর দ্বারস্থ বাংলার সঙ্গীতশিল্পীরা, রুদ্রনীলের মধ্যস্থতায় তৈরি হল নতুন ফোরাম ‘পারফরমার্স অফ বেঙ্গল’
Wednesday, June 17 2026, 2:53 pm

Key Highlights‘পারফরমার্স অফ বেঙ্গল’ এর মুখপাত্র হিসেবে অনিন্দ্য বসু শিল্পীদের বেশ কয়েকটি আর্জি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দরবার করেছেন।
বুধবার কলকাতা প্রেস ক্লাবে উদ্বোধন হলো ‘পারফরমার্স অফ বেঙ্গল’ ফোরামের। শিল্পী, মিউজিসিয়ান্স, বাচিক শিল্পীদের নিয়ে তৈরী এই ফোরামের মুখপাত্র হিসেবে শিল্পীদের আটটি আর্জি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দরবার করেছেন অনিন্দ্য বসু। শিল্পী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে মধ্যস্থতা করবেন রুদ্রনীল ঘোষ। শিল্পীদের জন্য সুস্থ, নিরাপদ, মর্যাদাপূর্ণ পরিবেশ তৈরি করা, সাংস্কৃতিক মঞ্চে স্বজন-পোষণ বন্ধ করা, মহিলা শিল্পীদের মঞ্চ সুরক্ষা নিশ্চিত করা, শিল্পীদের বার্ধক্য ভাতা এবং চিকিৎসা সহায়তা, যোগ্য শিল্পীদের প্রাপ্য মর্যাদা-সহ একাধিক আর্জি পেশ করা হয়েছে।
- Related topics -
- বিনোদন
- শহর কলকাতা
- রাজ্য
- শিল্পী
- সঙ্গীতশিল্পী
- টলিউড
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- music


