Pawan Khera | মুখ্যমন্ত্রীর স্ত্রীকে নিয়ে মন্তব্য, পবন খেরার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের, জামিন না গ্রেফতারি?

Friday, April 17 2026, 10:43 am
Pawan Khera | মুখ্যমন্ত্রীর স্ত্রীকে নিয়ে মন্তব্য, পবন খেরার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের, জামিন না গ্রেফতারি?
highlightKey Highlights

পবন খেরার অন্তর্বর্তী ট্রানজ়িট জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন শুক্রবার খারিজ করে দিল শীর্ষ আদালত।


আগেই কংগ্রেস নেতা পবন খেরার অন্তর্বর্তী ট্রানজ়িট জামিন খারিজ করেছিল শীর্ষ আদালত। ফের সুপ্রিম কোর্টে আবেদন করে, জামিনের মেয়াদ অন্তত আগামী মঙ্গলবার পর্যন্ত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। নিজের আইনজীবীর মাধ্যমে আদালতে পবনের প্রশ্ন, ‘‘আমি কি দাগি অপরাধী, যে এই টুকু সুবিধা পাব না?’’ যদিও এই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, খেরা সরাসরি অসমের উপযুক্ত আদালতে গিয়ে আগাম জামিনের আবেদন করতে পারেন। তবে আবেদন করতে গেলেই অসম পুলিশের হাতে গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে তাঁর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File