Patna Consumer Court | গলাকাটা দামে জল বিক্রি! সিনেপলিস ও কোকা-কোলাকে ৮৫ হাজার টাকা জরিমানা কমিশনের
Friday, October 9 2026, 4:32 pm

Key Highlightsসিনেপলিস সিনেমা হল এবং কোকা-কোলা সংস্থাকে মোট ৮৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল পাটনার উপভোক্তা আদালত (Patna Consumer Court)।
ঘটনাটি ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বরের। সিনেমা হলে ২০ টাকার জল কিনতে হয়েছিল ৫০ টাকায়! এরপরই অন্যায্য বাণিজ্যিক আচরণ ও লোক ঠকানোর অভিযোগ তুলে উপভোক্তা কমিশনের দ্বারস্থ হন রজত নামের এক ব্যক্তি। এই মামলায় এক দশক পর সিনেপলিস সিনেমা হল এবং কোকা-কোলা সংস্থাকে মোট ৮৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল পাটনার উপভোক্তা আদালত (Patna Consumer Court)। কমিশনের নির্দেশ অনুযায়ী, অভিযোগকারীকে মানসিক হয়রানির ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার টাকা এবং মামলার খরচ বাবদ ১০ হাজার টাকা দিতে হবে। দুই সংস্থাকে জরিমানার টাকা দেওয়ার জন্য ৪৫ দিন সময় দিয়েছে কমিশন।
- Related topics -
- দেশ
- পটনা
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- কোকাকোলা
- সিনেমাা


