Indigo | মাঝআকাশে অসুস্থ যাত্রী, আগরতলায় জরুরি অবতরণ সাংহাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর!

Tuesday, November 24 2026, 2:09 pm
Indigo | মাঝআকাশে অসুস্থ যাত্রী, আগরতলায় জরুরি অবতরণ সাংহাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর!
highlightKey Highlights

মঙ্গলবার সকালে সাংহাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর ৬ই১৮৪২ উড়ানে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আগরতলার এমবিবি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট।


মঙ্গলবার সকালে সাংহাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর ৬ই১৮৪২ উড়ানে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আগরতলার এমবিবি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। অবতরণের পর অ্যাম্বুল্যান্সে করে ওই যাত্রীকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসায় যাত্রীর অবস্থার উন্নতি হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে দুপুর ২টো নাগাদ ইন্ডিগোর আগরতলা-দিল্লি উড়ানে ওই যাত্রীকে দিল্লিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে বিমান সংস্থা। জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ ও চিকিৎসা পরিষেবার গুরুত্ব আবারও এই ঘটনায় সামনে এল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File