Kolkata Metro | ফের বন্ধ মেট্রো পরিষেবা! রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে বন্ধ থাকবে আংশিক পরিষেবা!

Friday, October 30 2026, 4:09 pm
Kolkata Metro | ফের বন্ধ মেট্রো পরিষেবা! রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে বন্ধ থাকবে আংশিক পরিষেবা!
highlightKey Highlights

রক্ষণাবেক্ষণ ও পাওয়ার ব্লকের কাজের জন্য আগামী ১ নভেম্বর, রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে আংশিক পরিষেবা বন্ধ থাকবে।


রক্ষণাবেক্ষণ ও পাওয়ার ব্লকের কাজের জন্য আগামী ১ নভেম্বর, রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে আংশিক পরিষেবা বন্ধ থাকবে। মহানায়ক উত্তমকুমার ও নেতাজি স্টেশনে কাজের জেরে রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই সময়ে আপ ও ডাউনে শুধু দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। তবে সন্ধ্যা ৬টার পর পুরো রুটে পরিষেবা স্বাভাবিক হবে। অন্যদিকে, গ্রিন লাইন ও ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও রবিবারের এই আংশিক বিঘ্নের ফলে যাত্রীদের যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File