Parliament Special Session | লোকসভা-রাজ্যসভায় বিশেষ অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করলো সরকার! থাকছে চমক
Thursday, November 26 2026, 4:46 pm

Key Highlightsসরকারের তরফে বিশেষ অধিবেশনের আলোচ্য বস্তু জানানো না হলেও, তিনদিনের বিশেষ অধিবেশনে ফের মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস বিল পেশ করা হবে।
ফের একবার বিশেষ অধিবেশনের (Parliament Special Session) ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আজ, ২৬ নভেম্বর সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান যে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে। তিনদিন বিশেষ অধিবেশন চলবে। ৩০ নভেম্বর লোকসভায় একদিনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ২ ডিসেম্বর রাজ্যসভায় অধিবেশন ডাকা হয়েছে। সরকারের তরফে বিশেষ অধিবেশন সম্পর্কে জানানো না হলেও, এই তিনদিনের বিশেষ অধিবেশনে ফের একবার মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস বিল পেশ করা হবে। প্রধানমন্ত্রীর মতে, এই বিলটি মহিলাদের ক্ষমতায়নের জন্য অত্যাবশ্যক। তবে বিরোধীদের সমর্থন না থাকায় শাসক শিবির কিছুটা অস্বস্তিতে আছে। সবকিছু মেনে নিয়ে বিল দুটি পাশ করানো এবার কেন্দ্রের প্রধান লক্ষ্য।
- Related topics -
- দেশ
- ভারত
- সংসদ
- সংসদ ভবন
- ভারতীয় পার্লামেন্ট
- শীতকালীন অধিবেশন
- সংসদ সদস্য


