Parliament-Opposition Parties | সোমে প্রশ্নপত্র ফাঁস রুখতে সংশোধনী বিল পেশ সংসদে, পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিয়েছিল?- প্রশ্ন রাহুলের

Monday, July 27 2026, 5:14 am
Parliament-Opposition Parties | সোমে প্রশ্নপত্র ফাঁস রুখতে সংশোধনী বিল পেশ সংসদে, পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিয়েছিল?- প্রশ্ন রাহুলের
highlightKey Highlights

বিরোধীরাও তাদের আক্রমণ শানাচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নিট প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক ইস্যুতে আক্রমণ করবে তারা।


আজ, সোমবার সংসদে পেশ হতে চলেছে প্রশ্নপত্র ফাঁস রুখতে সংশোধনী বিল। এই বিলের নাম দ্য পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট ২০২৪ (The public examinations (prevention of unfair means) act 2024)। এতে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা ও ৫ থেকে ১০ বছরের জেলের বিধান দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাস করাতে বদ্ধপরিকর সরকার। আজ লোকসভায় আলোচনার দাবি জানাবে কংগ্রেস-সহ বিরোধীরা। সংসদ অভিযানের দিন (২০ জুলাই) ছাত্রদের উপরে পেলেট গান বা ছররা গুলি ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? এবং সাধারণ পোশাকে লাঠি হাতে ছাত্র-ছাত্রীদের মারছিল কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই প্রশ্নের উত্তর চাইবেন রাহুল গান্ধী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File