parambrata-Swastika | রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগ, পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে FIR দায়ের আইনজীবীর

Thursday, May 21 2026, 2:38 pm
parambrata-Swastika | রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগ, পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে FIR দায়ের আইনজীবীর
highlightKey Highlights

রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগে আলোচনার কেন্দ্রে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।


২০২১ সালের ২ মে বিকেল বেলা যখন নির্বাচনী ফলাফল প্রায় নিশ্চিত সেই সময় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় পরমব্রতর পোস্টে পালটা লেখেন, ‘হাহাহা হোক হোক!’ এই পোস্টের প্রেক্ষিতে অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে FIR দায়ের আইনজীবী জয়দীপ সেনের। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উসকানি ও প্ররোচনার অভিযোগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আবেদন করেছেন আইনজীবী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File