Para Asian Games 2026 | এক দিনে ৫টি সোনা সহ ১৮টি পদক! প্যারা এশিয়ান গেমসে বাজিমাত ভারতীয় অ্যাথলিটদের
Thursday, October 22 2026, 3:47 am

Key Highlightsপ্যারা এশিয়ান গেমসের তৃতীয় দিন পদকের ঝুলি ভারী হল ভারতের। এক দিনে ৫ পাঁচটি স্বর্ণ পদক-সহ ১৮টি পদক ছিনিয়ে নিলেন ভারতীয় খেলোয়াড়রা।
প্যারা এশিয়ান গেমসের তৃতীয় দিন ৫ পাঁচটি স্বর্ণ পদক-সহ ১৮টি পদক ছিনিয়ে নিলেন ভারতীয় খেলোয়াড়রা। তৃতীয় দিনের শেষে মোট পদকের সংখ্যা হল ৬২টি। পদক তালিকায় পাঁচ নম্বরে ঠাঁই হল ভারতের। বুধবার মহিলাদের ১০০ মিটার টি১২ দৌড়ে সোনা জিতলেন সিমরন। পুরুষদের ১০০ মিটার টি৪৭ দৌড়ে সোনা জেতেন দিলীপ গাভিত। পুরুষদের হাই জাম্পে টি৪৪/৬৪ ইভেন্টে গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন প্রবীণ কুমার। পুরুষদের শট পাট এফ৪৬ ইভেন্টে সোনা জিতেছেন শচীন খিলাড়ি। শট পাটের এফ৫৩ ইভেন্টে সোনা জেতেন আয়ুষ বর্মা। এখনও অবধি ১৪টি সোনা, ২২টি রুপো ও ২৬টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান চ্যাম্পিয়নস
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- এশিয়ান গেমস
- সোনা জয়ী
- ব্রোঞ্জ
- রুপা


