Pankaj Munshi | প্রয়াত অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী! শোকের ছায়া টলিউডে
Sunday, September 6 2026, 2:09 pm

Key Highlightsসম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব।
ফের দুঃসংবাদ টলিপাড়ায়। না ফেরার দেশে বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার পঙ্কজ মুন্সী। বহুদিন ধরেই তিনি বয়সজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই এদিন শেষ নিঃস্বাস ত্যাগ করলেন প্রবীণ অভিনেতা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হল, 'মহিষাসুরমর্দিনী', "শজারুর কাঁটা'। অশোক বিশ্বনাথন পরিচালিত বহুল প্রশংসিত ডকুমেন্টারি ‘বাদল সরকার অ্যান্ড দ্য অল্টারনেটিভ থিয়েটার’-এ তাঁর পারফরম্যান্স বিশেষ প্রসংশিত হয়েছিল। বাংলা থিয়েটার জগতে পঙ্কজ মুন্সীর অবদান অনস্বীকার্য। রবিবার দুপুর ৩টে ৩০ মিনিট নাগাদ তাঁর মরদেহ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে নিয়ে আসা হয়েছিল। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে।


