Delhi | দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে হঠাৎ ধোঁয়া আতঙ্ক, দুর্ঘটনায় রাহুলের কনভয়!
Monday, October 26 2026, 10:22 am

Key Highlightsদিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে হঠাৎ ধোঁয়া দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়ায়।
দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে হঠাৎ ধোঁয়া দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের ৬টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, সংস্কারের কাজের সময় ছোটোখাটো অগ্নিকাণ্ড ঘটে, তবে বড় কোনো বিপদ বা হতাহতের খবর নেই। অন্যদিকে, উত্তরপ্রদেশের সুলতানপুর আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখে পড়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়। সামনের একটি গাড়ি হঠাৎ ব্রেক কষায় পরপর পাঁচটি গাড়িতে সংঘর্ষ হয়। তবে কংগ্রেস মুখপাত্র অংশু আওয়াস্তি জানিয়েছেন, রাহুল গান্ধী সম্পূর্ণ সুরক্ষিত আছেন এবং তিনি নিরাপদে আদালতে পৌঁছান। ২০১৮ সালের একটি মানহানি মামলার শুনানিতে অংশ নিতে তিনি সেখানে যাচ্ছিলেন।
- Related topics -
- দেশ
- ভারত
- অগ্নিকান্ড


