Panhati MLA | আরজি কর-লটারি মামলার পরে এবার তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

Saturday, August 22 2026, 3:42 pm
Panhati MLA | আরজি কর-লটারি মামলার পরে এবার তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ
highlightKey Highlights

শনিবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তোলাবাজির মামলায় সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।


আরজি করের নির্যাতিতা ছাত্রীর দেহ নিয়ে অভিযোগ দায়ের হতেই খড়দহ পুলিশের হাতে আগেই গ্রেপ্তার হন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এর সঙ্গে যুক্ত হয়েছে লটারি মামলা। এবার আরও বিপাকে নির্মল ঘোষ। এবার তোলাবাজির মামলায় শ্যোন অ্যারেস্ট করা হলো তাঁকে। তোলাবাজির অভিযোগ করেছেন পেশায় প্রোমোটার অসিত মুখোপাধ্যায়। অভিযোগ, তাঁর কাছে ২৫ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। এর মধ্যে ১৮ লক্ষ টাকা তিনি দিয়েছিলেনও বলে দাবি করেছেন তিনি। এই মামলায় শনিবার প্রাক্তন বিধায়ককে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File