Amiyaranjan Bandyopadhyay | গুরুপূৰ্ণিমার দিন প্রয়াত পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ১০০ ছুঁয়ে না ফেরার দেশে সঙ্গীতবিদ

Wednesday, July 29 2026, 3:18 pm
Amiyaranjan Bandyopadhyay | গুরুপূৰ্ণিমার দিন প্রয়াত পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ১০০ ছুঁয়ে না ফেরার দেশে সঙ্গীতবিদ
highlightKey Highlights

শতায়ু ছুঁয়ে চিরকালের মতো সুরের জগৎ থেকে বিদায় নিলেন বিষ্ণুপুর ঘরানার প্রবীণতম প্রবাদপ্রতিম কণ্ঠসঙ্গীতশিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়।


গুরুপূর্ণিমার পূণ্যতিথিতে সুরের জগৎ থেকে বিদায় নিলেন বিষ্ণুপুর ঘরানার প্রবীণতম প্রবাদপ্রতিম কণ্ঠসঙ্গীতশিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই প্রবাদপ্রতিম শিল্পী। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ১০০ বছরে পা দিয়েছিলেন বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত শিল্পী পণ্ডিত সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সন্তান। তাঁর ছেলে শান্তনু জানান, ‘প্রথমে হিপ বোন ভেঙেছিল। অপারেশন হয়। বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু তারপর আবার হাসপাতালে ভর্তি করতে হয়। বেশ কয়েক দিন এসএসকেএম-এ ছিলেন। আজ দুপুর আড়াইটের সময়ে হার্ট অ‍্যাটাক হয়।’’ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করার পাশাপাশি সুরের নন্দনতত্ত্ব নিয়ে পিএইচডি করেছিলেন শিল্পী। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতমহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File