Imran Khan | জেলবন্দী পাক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের!

Tuesday, August 18 2026, 1:47 pm
Imran Khan | জেলবন্দী পাক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের!
highlightKey Highlights

পাকিস্তানের জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য অবিলম্বে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলো সেদেশের সুপ্রিম কোর্ট।


পাকিস্তানের জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য অবিলম্বে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলো সেদেশের সুপ্রিম কোর্ট। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর থেকেই ইমরানের দুই ছেলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। সম্প্রতি ইমরানের আইনজীবীরা জানান, জেলে থাকাকালীন তাঁদের মক্কেল ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়ে ফেলেছেন। তার ভিত্তিতে আদালত ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তলব করেছিল। সেই রিপোর্ট জমা পড়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। পাকিস্তানের সুপ্রিম কোর্টে আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্ট জমা দেওয়া একটি মেডিক্যাল রিপোর্টে কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রক্তচাপের ওঠানামা, তীব্র মানসিক চাপ, অস্থিরতা, দ্রুত হৃদস্পন্দন এবং মাথাব্যথা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File