Pakistan vs Afghanistan | সৌদি আরব-কাতার-তুরস্কের দাবিতে সায়, ইদ উপলক্ষে যুদ্ধবিরতি আফগানিস্তান ও পাকিস্তানের
Thursday, March 19 2026, 5:35 am

Key Highlightsমুসলিমদের পবিত্র মাস রমজান শেষ হওয়ার উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান বুধবার সংঘর্ষে একটি “অস্থায়ী বিরতি” ঘোষণা করেছে।
মুসলিমদের পবিত্র মাস রমজান শেষ হওয়ার উপলক্ষে আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচ দিনের জন্য হামলা স্থগিত রাখার ঘোষণা করল পাকিস্তান। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, পবিত্র রমজানের সমাপ্তি উপলক্ষে ‘ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ’ সৌদি আরব, কাতার এবং তুরস্কের অনুরোধে এই বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি মুখপাত্র জাবিউল্লাহ জানান, বৃহস্পতিবার থেকে শুরু করে সোমবার মধ্যরাত পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য এই সাময়িক বিরতি কার্যকর থাকবে। বুধবার আফগানিস্তানের তালেবান সরকারও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা করেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- আফগানিস্তান
- পাকিস্তান পার্লামেন্ট
- পাকিস্তান প্রধানমন্ত্রী
- আফগান
- ড্রোন হামলা
- যুদ্ধবিরতি


