WB নির্বাচন ২০২৬TMC95BJP193LFT+ISF3INC0অন্যান্য2ফলাফল
Key Highlights
Pakistan Strikes Hospital | কাবুলের হাসপাতালে পাক হামলা, মৃত অন্তত ৪০০, আহত অন্তত ২৫০জন
Tuesday, March 17 2026, 4:35 am

Key Highlightsতালিবান প্রশাসন সূত্রে খবর, সোমবার রাতে আফগান রাজধানীর উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে এই হামলায়।
সোমবার রাত ৯টা নাগাদ কাবুলের হাসপাতালে বিমান হামলা পাকিস্তানের। অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। তালিবান সরকার জানিয়েছে, পাক হামলায় গুঁড়িয়ে গিয়েছে হাসপাতাল। তালিবান প্রশাসনের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত জানিয়েছেন, ‘২ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালে হামলা চালিয়েছে পাকিস্তান। তার ফলে হাসপাতালের বিরাট অংশ একেবারে গুঁড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৪০০ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্তত ২৫০জন আহত হয়েছেন। উদ্ধারকারী দল আগুন নিভিয়ে ধ্বংসস্তূপ থেকে বাকিদের বের করে আনার চেষ্টা করছে।’ সূত্রের খবর, কাবুলের ওই হাসপাতালটি মূলত নেশামুক্তি কেন্দ্র।


