Pakistan | কাশ্মীরের রাওয়াকোটে বিক্ষোভকারীদের ওপর রকেট হামলা, চার শিশু-সহ নিহত ১৮
Friday, November 6 2026, 7:03 am

Key Highlightsশুক্রবার ভোরের এই হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত একাধিক। আহতদের মধ্যে রয়েছে ৪ শিশুও।
পাক অধিকৃত কাশ্মীরের রাওয়াকোটে রকেট হামলার অভিযোগ সরকারের বিরুদ্ধে। শুক্রবার ভোরে রাওয়ালকোট বাস টার্মিনালের কাছে জড়ো হন কয়েকশো বিক্ষোভকারী। আন্দোলন শুরুর আগেই RPG-7 বিক্ষোভকারীদের ওপর রকেট ছোড়ার অভিযোগ উঠল শেহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধে। এই হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত একাধিক। আহতদের মধ্যে রয়েছে ৪ শিশুও। বিক্ষোভকারীদের অভিযোগ, পাকিস্তান রেঞ্জার্স, ফ্রন্টিয়ার কোরের সদস্য এবং পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এমনকী কয়েকটি এলাকায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে প্রশাসনের মধ্যে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রাওয়ালকোটের একাধিক এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- বিক্ষোভ
- নিহত
- রকেট হামলা
- শিশু মৃত্যু


