SCO Summit | পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের, ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর এই প্রথম ভারতে কোনো সরকারি আমন্ত্রণ পেল পাকিস্তান!
Wednesday, October 28 2026, 2:29 pm

Key Highlightsআগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সামিটের সিভিলাইজেশনাল ডায়লগ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত।
আগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সামিটের সিভিলাইজেশনাল ডায়লগ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত। এই বৈঠকে পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ ও সংস্কৃতি মন্ত্রী ঔরঙ্গজেব খান খিজিকে আমন্ত্রণ জানানো হয়েছে। কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ের সঙ্গে এই নিমন্ত্রণের কোনো যোগ নেই, বরং সব এসসিও সদস্যকেই বহুপাক্ষিক উদ্যোগে অংশ নেওয়ার জন্য এই আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে পহেলগাঁও হামলার বদলায় ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর এই প্রথম ভারতে কোনো সরকারি আমন্ত্রণ পেল পাকিস্তান। এর আগে ২০২৩ সালের মে মাসে গোয়ায় এসসিও বৈঠকে অংশ নিয়েছিল পাক প্রতিনিধিদল।


