Operation Sindoor | অপারেশন সিঁদুর নিয়ে তৈরি তথ্যচিত্র ঘিরে তীব্র প্রতিক্রিয়া পাকিস্তানের, ক্ষোভ উগরে দিলেন শরিফ!

Wednesday, August 19 2026, 6:32 am
Operation Sindoor | অপারেশন সিঁদুর নিয়ে তৈরি তথ্যচিত্র ঘিরে তীব্র প্রতিক্রিয়া পাকিস্তানের, ক্ষোভ উগরে দিলেন শরিফ!
highlightKey Highlights

ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রটির নাম ‘Declassified: Operation Sindoor’। ১৫ অগস্ট এটি সম্প্রচারিত হয়েছে।


অপারেশন সিঁদুর নিয়ে তৈরি তথ্যচিত্র ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানাল পাকিস্তান। ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রটির নাম ‘Declassified: Operation Sindoor’। ১৫ অগস্ট এটি সম্প্রচারিত হয়েছে। দুই পর্বের এই তথ্যচিত্রে ভারতের সামরিক নেতৃত্ব, অভিযানে যুক্ত আধিকারিক, প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের বক্তব্য তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটি অপারেশন সিঁদুরের পরিকল্পনা থেকে শুরু করে ৮৮ ঘণ্টার সামরিক অভিযানের বিভিন্ন দিক তুলে ধরে। তবে এই তথ্যচিত্র নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন আহমেদ শরিফ। মঙ্গলবার গভীর রাতে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করে তিনি তথ্যচিত্রটিকে একই সঙ্গে ‘ট্র্যাজেডি এবং কমেডি’ বলে কটাক্ষ করেন। শরিফের অভিযোগ, তথ্যচিত্রে ঘটনার নিরপেক্ষ বা পূর্ণাঙ্গ ছবি তুলে ধরা হয়নি। তাঁর দাবি, বাছাই করা সাক্ষাৎকার, আবেগঘন বর্ণনা এবং বলিউডের ধাঁচের দৃশ্যপট ব্যবহার করে পুরনো ঘটনাকে নতুন ভাবে তুলে ধরা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File