Islamabad Explosion | জুম্মাবারে মসজিদের সামনে বিস্ফোরণ, ইসলামাবাদে নিহত অন্তত ২৪
Friday, February 6 2026, 3:15 pm

Key Highlightsশুক্রবার দুপুরে ইসলামাবাদের শেহজাদ এলাকার তরলাই ইমামবারগা মসজিদের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে ইসলামাবাদের শেহজাদ এলাকার তরলাই ইমামবারগা মসজিদের সামনে আত্মঘাতী বোমারুর হামলা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ২৪ জনের। জখম হয়েছেন অন্তত ৮০ জন। উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এবং পলিক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শহরজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। উল্লেখ্য, জুম্মাবার হওয়ায় বহু মানুষ মসজিদে জড়ো হয়েছিল। হামলাকারী গেট দিয়ে প্রবেশের চেষ্টা করতেই তাঁকে আটকে দেন নিরাপত্তাবাহিনী। এরপরই বিস্ফোরণ ঘটায় হামলাকারী।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- বিস্ফোরণ
- বোমা বিস্ফোরণ
- আহত
- নিহত


