Jinnah 1 | প্রথম চন্দ্রযান পাঠাচ্ছে পাকিস্তান, চিনের সাহায্যে চাঁদে যাবে লুনার রোভার ‘Jinnah-1’!

Saturday, August 15 2026, 10:58 am
Jinnah 1 | প্রথম চন্দ্রযান পাঠাচ্ছে পাকিস্তান, চিনের সাহায্যে চাঁদে যাবে লুনার রোভার ‘Jinnah-1’!
highlightKey Highlights

ভারত চন্দ্রযান কর্মসূচির মাধ্যমে চাঁদের মাটিতে একাধিক সাফল্য অর্জনের দুই দশকেরও বেশি সময় পর, ২০২৯ সালে প্রথম চন্দ্রযান বা লুনার রোভার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।


ভারত চন্দ্রযান কর্মসূচির মাধ্যমে চাঁদের মাটিতে একাধিক সাফল্য অর্জনের দুই দশকেরও বেশি সময় পর, ২০২৯ সালে প্রথম চন্দ্রযান বা লুনার রোভার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ‘Jinnah-1’ নামের এই রোভারটি চিনের সহযোগিতায় চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে পাঠাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের মহাকাশ সংস্থা SUPARCO জানিয়েছে, এই মিশনের মাধ্যমে চাঁদের পৃষ্ঠের ভূতত্ত্ব এবং ভবিষ্যৎ চন্দ্র গবেষণার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। তবে ‘Jinnah-1’ স্বাধীনভাবে চাঁদের পথে রওনা দেবে না। এটি চিনের Chang’e-8 মিশনের অংশ হিসেবে চাঁদে পৌঁছবে। পরিকল্পনা অনুযায়ী ২০২৯ সালে চিনের ওই মিশনের সঙ্গে পাকিস্তানের রোভারটিও চাঁদের মাটিতে অবতরণ করবে। এরপর দক্ষিণ মেরু অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণা চালাবে রোভারটি। এটির  মূল লক্ষ্য হবে চাঁদের পৃষ্ঠের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পরীক্ষা করা এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালানো। বিশেষ করে দক্ষিণ মেরু অঞ্চলের পরিবেশ, মাটি ও শিলার গঠন এবং ভবিষ্যৎ চন্দ্র গবেষণার সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে ‘Jinnah-1’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File