Pakistan | ভারতীয় সেনার গোপন গতিবিধি পাকিস্তানে পাচার! গাজ়িয়াবাদ থেকে গ্রেপ্তার 'মাস্টারমাইন্ড' নওশাদ সহ ১৪
Sunday, March 22 2026, 5:25 pm

Key Highlightsভারতীয় সেনার গোপন গতিবিধি এবং কী কী অস্ত্রশস্ত্র কোথায় কোথায় যাচ্ছে, তার লাইভ ফুটেজ পাকিস্তানে পাচারের অভিযোগে এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
গাজ়িয়াবাদ থেকে গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI এর মাস্টারমাইন্ড নওশাদ আলি। ভারতীয় সেনার গোপন গতিবিধি এবং কী কী অস্ত্রশস্ত্র কোথায় কোথায় যাচ্ছে, তার লাইভ ফুটেজ পাকিস্তানে পাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত এঘটনায় একজন মহিলা এবং একজন নাবালক সহ ১৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই ১৪ জন একটি দেশের বৃহত্তম স্পাই মডিউলগুলির একটি, অনুমান তদন্তকারীদের। সূত্রের খবর, দিল্লি ক্যান্টনমেন্ট এবং সোনিপত রেলওয়ে স্টেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে গোপনে CCTV ক্যামেরা লাগিয়েছিল তাঁরা।
- Related topics -
- দেশ
- গাজিয়াবাদ
- পাকিস্তান
- গুপ্তচর
- স্মার্ট ক্যামেরা
- আইএসআইএস
- ভারতীয় সেনা
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- ভারতীয় বায়ুসেনা
- গ্রেফতার


