Afghanistan | আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত নারী ও শিশু-সহ অন্তত ৯! পাল্টা দাবি ইসলাবাদের!

Thursday, October 1 2026, 9:51 am
Afghanistan | আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত নারী ও শিশু-সহ অন্তত ৯! পাল্টা দাবি ইসলাবাদের!
highlightKey Highlights

বৃহস্পতিবার আফগান তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লা মুজাহিদ দাবি করেন, এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিরীহ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন।


আফগানিস্তানের কুনার ও হেলমন্দ প্রদেশে ফের বিমান হামলা চালাল পাকিস্তান। বৃহস্পতিবার আফগান তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লা মুজাহিদ দাবি করেন, এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিরীহ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন। ধ্বংস হয়েছে তিনটি বসতবাড়ি। পাকিস্তানের এই পদক্ষেপকে ‘আগ্রাসন’ বলে তোপ দেগেছে কাবুল। অন্যদিকে, বেসামরিক মৃত্যুর অভিযোগ উড়িয়ে দিয়ে পাকিস্তান সরকারের তরফে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। এতে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং প্রচুর অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তপারের সন্ত্রাসবাদকে কেন্দ্র করে পাক-আফগান সীমান্তে উত্তেজনা ক্রমাগত বাড়ছিল। সাম্প্রতিক এই হামলার পর দুই দেশের কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন নতুন করে চরমে পৌঁছল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File