Pakistan Blast | পাকিস্তানের কোয়েটায় কয়লাখনিতে বিস্ফোরণ, মৃত অন্তত ১৮, খনিতে আটকে অন্তত ২৪, চলছে উদ্ধারকাজ
Friday, July 31 2026, 3:12 am

Key Highlightsপাকিস্তানে কোয়েটার কাছে কয়লা খনিতে বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। এখনও ওই খনিতে আটকে আছেন অন্তত ২৪ জন।
পাকিস্তানের কয়লাখনিতে বিস্ফোরণ। বৃহস্পতিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বালোচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার উপকণ্ঠে অবস্থিত কয়লা খনিতে। এই বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। আরও ২৪ জন সেখানে আটকে পড়েছেন বলে সূত্রের খবর। তাঁদের উদ্ধার করার কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বালোচিস্তানের খনি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী শোয়েব নোশেরওয়ানি জানিয়েছেন যে, বিস্ফোরণে নিহত প্রতিটি খনি শ্রমিকের পরিবারকে সরকার ৫ লক্ষ টাকা (পাকিস্তানি মুদ্রায়) বা প্রায় ১৮০০ মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদান করা হবে।


