Balochistan-Pakistan | ‘স্বাধীন বালোচিস্তান’ উৎসবে পাকিস্তানের নিষেধাজ্ঞা, জারি কারফিউ-ইন্টারনেট বন্ধের নির্দেশ!

Monday, August 10 2026, 8:52 am
Balochistan-Pakistan | ‘স্বাধীন বালোচিস্তান’ উৎসবে পাকিস্তানের নিষেধাজ্ঞা, জারি কারফিউ-ইন্টারনেট বন্ধের নির্দেশ!
highlightKey Highlights

দেশের সবচেয়ে বড় প্রদেশ হাতছাড়া হওয়ার আশঙ্কায় মরিয়া হয়ে মাঠে নেমে পড়েছে পাক সেনা।


পাকিস্তানের শৃঙ্খল ভেঙে ১১ আগস্ট স্বাধীনতা দিবসের ঘোষণা করেছে বালোচিস্তান। এদিকে দেশের সবচেয়ে বড় প্রদেশ হাতছাড়া হওয়ার আশঙ্কায় মরিয়া হয়ে মাঠে নেমে পড়েছে পাক সেনা। সংবাদমাধ্যম সূত্রের খবর, সাধারণ বালোচ নাগরিকদের উপর সেনার নির্যাতনের মাত্রা লাগাম ছাড়িয়েছে। বহু জেলায় শুরু হয়েছ অভিযান। কোনওভাবেই যাতে ১১ আগস্ট বালোচরা স্বাধীনতা দিবস পালন করতে না পারে, তার জন্য নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ১৫ আগস্ট পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পাক সেনার এই পদক্ষেপের পালটা এক্স হ্যান্ডেলে এক বিবৃতি জারি করেছেন বালোচ লিবারেশন আর্মির নেতা মির ইয়ার বালোচ। বালোচদের তরফে জানানো হয়েছে, ‘যে দখলদার বাহিনী মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চায় তাদের কোনও বেআইনি নির্দেশ মানতে বালোচরা মানবে না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File