Pakistan-Afghanistan War | আফগানিস্তানের ২২ জায়গায় হামলা পাকিস্তানের! নিহত ২৭৪ তালিবান সেনা
Friday, February 27 2026, 5:44 pm

Key Highlightsপাক সেনার দাবি অনুযায়ী, শুক্রবার আফগানিস্তানের ২২টি জায়গায় এই হামলা চালানো হয়েছে। যার জেরে ২৭৪ জন তালিবান সেনার মৃত্যু হয়েছে।
শুক্রে আফগানিস্তানের মাটিতে ভয়ংকর হামলা চালানোর দাবি ইসলামাবাদের। পাক সেনার মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে এই হামলা হয়েছে। এই হামলায় ওদের ২৭৪ জন যোদ্ধার মৃত্যু হয়েছে। পাশাপাশি পাক সেনার ১২ জন প্রাণ হারিয়েছেন। আফগান সেনাকে হুঁশিয়ারি দিয়ে আহমেদ শরিফ বলেন, “আমি অত্যন্ত স্পষ্টভাবে তালিবানকে জানাতে চাই, তাদের দুটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে হবে। হয় তালিবান টিটিপি, বিএলএ, দায়েশ এবং আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে থাকবে নাহলে পাকিস্তানের সঙ্গে থাকবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- পাকিস্তান প্রধানমন্ত্রী
- আফগানিস্তান
- তালিবান


