Padma Shri Rabilal Tudu | বয়সজনিত অসুস্থতায় ভুগে না ফেরার দেশে পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু!
Thursday, June 4 2026, 2:49 pm

Key Highlightsনা ফেরার দেশে পদ্মশ্রী ও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রবিলাল টুডু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।
বৃহস্পতিবার প্রয়াত হলেন পদ্মশ্রী ও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রবিলাল টুডু। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৭। ১৯৭৪ সালে বীরসা মুন্ডার জীবনী নিয়ে ‘বীর বীরসা’ নামে একটি নাটকের বই লিখে তিনি প্রচারের আলোয় আসেন। ২০১৪ সালে পান সারদাপ্রসাদ কিসকু অ্যাওয়ার্ড। ২০১৫ সালে সাঁওতালি সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে সাহিত্য অ্যাকাডেমি পান। ২০২২ সালে তাঁকে বঙ্গভূষণ উপাধিতে ভূষিত করে রাজ্য সরকার। এ বছর মেলে পদ্মশ্রী সম্মান। পুরষ্কার হাতে ছুঁয়ে দেখার আগেই না ফেরার দেশে চলে গেলেন সাহিত্যিক।
- Related topics -
- রাজ্য
- সাহিত্য
- সাহিত্যিক
- সাহিত্য অকাদেমি পুরস্কার
- বাংলা সাহিত্য
- মৃত্যু
- প্রয়াত
- লেখক
- কবি
- পদ্মশ্রী


