Ananya Banerjee | তৃণমূল কাউন্সিলরের অফিস থেকে উদ্ধার কন্ডোমের প্যাকেট, গর্ভ নিরোধক! মিললো রেটচার্ট লেখা ডায়েরিও!

Monday, June 15 2026, 4:16 pm
Ananya Banerjee | তৃণমূল কাউন্সিলরের অফিস থেকে উদ্ধার কন্ডোমের প্যাকেট, গর্ভ নিরোধক! মিললো রেটচার্ট লেখা ডায়েরিও!
highlightKey Highlights

কলকাতা পৌরনিগমের ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মুকুন্দপুরের অফিস থেকে মিলল রেটচার্ট।


রাজ্যে পালাবদল হতেই একের পর এক কীর্তিফাঁস! কলকাতা পৌরনিগমের ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মুকুন্দপুরের অফিস থেকে মিলল রেটচার্ট। সেই রেটচার্টে লেখা ক্লায়েন্টদের নাম। কোন প্রমোটারের থেকে কত টাকা নিতেন, কোন চাকরিপ্রার্থীর কাছ থেকে কত টাকা নিয়েছেন, সব নাম-ঠিকানা দিয়ে সাব-সেকশন করে পরপর লেখা ডায়েরিতে। অভিযোগ, বেসরকারি হাসপাতাল থেকেও টাকা তুলতেন অনন্যা। এখানেই শেষ নয়, ওয়ার্ড অফিসের দোতলায় উঠতেই দেখা গেলো ঝাঁ চকচকে মেক আপ রুম। যেখান থেকে উদ্ধার গাদা গাদা কন্ডোমের প্যাকেট, গর্ভ নিরোধক, রয়েছে পাঞ্জাবিও। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, “এটাই তৃণমূলের পরম্পরা। যাঁরা লুঠে সহযোগিতা করেছেন, তাঁদেরই বড় বন্দোবস্ত করে দিয়েছেন তৃণমূল নেত্রী। মানুষকে কীভাবে লুঠ করা হয়েছে, তা এই বৈভব দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File