Surendranath College | সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার লক্ষাধিক টাকা!

Tuesday, June 2 2026, 1:57 pm
Surendranath College | সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার লক্ষাধিক টাকা!
highlightKey Highlights

সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে পাওয়া গেল লক্ষ লক্ষ উই ধরা টাকা!


সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে পাওয়া গেল লক্ষ লক্ষ উই ধরা টাকা! জানা গিয়েছে, মশার লার্ভা যাতে না হয়, সেজন্য মঙ্গলবার কলকাতা পৌরনিগমের তরফে আধিকারিকরা এসে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের তালা ভাঙতে বলেন। সাফাই কর্মচারীরা অধ্যাপকদের অনুমতি নিয়ে তালা ভাঙেন। তারপর আলমারি থেকে দুই ব্যাগ ভর্তি টাকা পাওয়া যায়। অনেকে বলছেন, দুই ব্যাগ মিলিয়ে ৫০-৬০ লক্ষ টাকা রয়েছে। এরপরই খবর পেয়ে আসে মুচিপাড়া থানার পুলিশ। অভিযোগ, দেবাশিস বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতা এক ইউনিয়ন রুম কন্ট্রোল করতেন। এদিকে তৃণমূলকে নিশানা করে কলেজের তৃণমূল ছাত্রনেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File