Amarnath Yatra | ইতিহাসে সর্বাধিক, অমরনাথ যাত্রায় নিরাপত্তার জন্য মোতায়েন ১০০০০০’রও বেশি জওয়ান!
Wednesday, June 24 2026, 1:34 pm

Key Highlightsসবমিলিয়ে অন্তত ১ লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন যাত্রার সময়ে।
আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে এই বহুকাঙ্ক্ষিত তীর্থযাত্রা, অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড সূত্রে খবর, এ বছর যাত্রা চলবে টানা ৫৭ দিন ধরে। ২৮ আগস্ট রাখি পূর্ণিমার পুণ্যলগ্নে সমাপ্তি ঘটবে এই যাত্রার। ফলে নিরাপত্তা সুনিশ্চিত করতে ৬৭০ কোম্পানিরও বেশি সিএপিএফ মোতায়েন করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অমরনাথ যাত্রায় এটাই সর্বকালীন রেকর্ড। যাত্রার ইতিহাসে কোনওদিন এত বিপুল সংখ্যায় আধাসেনা মোতায়েন করা হয়নি। সবমিলিয়ে অন্তত ১ লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন যাত্রার সময়ে। সিএপিএফ ছাড়াও জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা থাকবেন নিরাপত্তারক্ষী বাহিনীতে। মূলত বেশি উচ্চতায় সেনা মোতায়েন করা হবে অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যকলাপের দিকে নজর রাখার জন্য।
- Related topics -
- দেশ
- ভারত
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- অমরনাথ


