Oscar Bruzon | চাকরি যাচ্ছে লাল-হলুদ কোচের? অস্কার ব্রুজ়োর বিদায়ের আগেই পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ
Wednesday, March 18 2026, 3:02 pm

Key Highlightsকর্তারা আশা করছেন, চাপের মুখে পড়ে যদি কোচ নিজেই সরে দাঁড়ান, তবেই এই সমস্যার সমাধান সম্ভব।
ISL এর সূচিতে বড়োসড়ো পরিবর্তন। আগে ইস্টবেঙ্গল বনাম মহামেডান ম্যাচটি হওয়ার কথা ছিল ২১ মার্চ (শনিবার)। কিন্তু এখন সেটি পিছিয়ে ২৩ মার্চ (সোমবার) করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ইদ উপলক্ষে ওই সময় মহমেডান দলের ফুটবলার ও স্টাফেরা ছুটিতে থাকবেন, তাই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কোচ অস্কার ব্রুজ়োকে নিয়ে ঘনাচ্ছে জল্পনা। সূত্রের খবর, কোচকে সরাসরি বরখাস্ত করতে চাইছে না স্পনসর ইমামি। তাতে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। তারা চাইছে কোচ নিজে থেকেই পদত্যাগ করুন। সূত্রের খবর, ব্রুজ়ো এখনই পদত্যাগের পরিকল্পনা করছেন না।
- Related topics -
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- মহামেডান
- পদত্যাগ
- আইএসএল
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন


