DA Hike | সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য স্বস্তির খবর, ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুত রাখার নির্দেশ!
Thursday, August 6 2026, 10:06 am

Key Highlightsবকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার।
বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। বিভিন্ন দপ্তরকে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ফলে বহুদিন ধরে অপেক্ষায় থাকা হাজার হাজার শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি কোষাগার থেকে যাঁরা সরাসরি বেতন পান না, অথচ সরকারি অনুদানের মাধ্যমে বেতন পান, তাঁদের বকেয়া ডিএ মেটানোই এখন সরকারের অগ্রাধিকার। এই তালিকায় রয়েছেন সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, পুরসভার কর্মচারী, বিভিন্ন বিধিবদ্ধ বোর্ড, কর্পোরেশন এবং অন্যান্য অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীরা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- ডিএ


