Mamata Banerjee | জ্ঞানেশ ইস্যুতে ফের একজোট বিরোধীরা, ৪ অক্টোবর দিল্লি যেতে পারেন মমতা!

Saturday, September 26 2026, 10:20 am
Mamata Banerjee | জ্ঞানেশ ইস্যুতে ফের একজোট বিরোধীরা, ৪ অক্টোবর দিল্লি যেতে পারেন মমতা!
highlightKey Highlights

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ফের একজোট হচ্ছে ‘ইন্ডি’ (INDIA) জোট-সহ বিরোধী শক্তিগুলি।


মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ফের একজোট হচ্ছে ‘ইন্ডি’ (INDIA) জোট-সহ বিরোধী শক্তিগুলি। এসআইআর বিতর্কের আবহে লোকসভার স্পিকারের কাছে নতুন করে নোটিস পাঠানোর পরিকল্পনা করছে বিরোধী দলগুলি। সেই আন্দোলনের রূপরেখা ও স্ট্র্যাটেজি ঠিক করতেই দিল্লিতে ডাকা হয়েছে বিরোধী জোটের বিশেষ বৈঠক। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ৪ অক্টোবর এই বৈঠকে যোগ দিতে দিল্লি যেতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সিপিআইএমের সাধারণ সম্পাদক এমএ বেবি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ফোনে বার্তা বিনিময় হয় মমতার। তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, আগামী সপ্তাহে বৈঠক আয়োজনের বিষয়ে মমতার সম্মতি নেওয়া হয়েছে এবং সেখানে কংগ্রেসও উপস্থিত থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File