Kakali Ghosh Dastidar | “আমন্ত্রণ পেয়েছি, তাই এসেছি“! শুভেন্দুর বৈঠকে কাকলি-সহ বিরোধী দলের সাংসদ, বিধায়করা!
Tuesday, May 26 2026, 7:21 am

Key Highlightsমঙ্গলবার সকালে কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারকে।
রাজ্যে তৃণমূল সরকারের পতন হতেই বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে জল্পনা বাড়ছিল। লোকসভার মুখ্য সচেতক পদ থেকে তাঁকে আগেই সরানো হয়েছে। তারপরই ফেসবুকে ‘অভিমানী’ পোস্ট করেছিলেন তিনি।এরপর সাংবাদিক বৈঠক করে কাকলি জানিয়েছেন, সাংগঠনিক জেলা সভাপতি পদে ইস্তফা দিচ্ছেন তিনি। এবার মঙ্গলবার সকালে কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারকে। বৈঠক শুরুর আগেই প্রবেশ করেন তিনি। প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমন্ত্রণ পেয়েছি, তাই এসেছি। প্রশাসনটা কারও একার নয়, এটা কোনও দলীয় সভা নয়।”শুধুমাত্র কাকলি নয়, এদিনের বৈঠকে একে একে হাজির হয়েছেন তিন তৃণমূল বিধায়ক, দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান বিদেশ, হাড়োয়ার বিধায়ক আব্দুল মতিন, স্বরূপনগরের বিধায়ক বীনা মণ্ডল।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিজেপি
- তৃণমূল কংগ্রেস


