MSME Sector | ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে বিশ্ব বাজারে সুযোগ- MSME নিয়ে একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের!
Thursday, August 13 2026, 4:52 pm

Key Highlightsপশ্চিমবঙ্গে ক্ষুদ্র, মাঝারি ও ছোটো শিল্পের বিকাশের জন্য একগুচ্ছ পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গে ক্ষুদ্র, মাঝারি ও ছোটো শিল্পের বিকাশের জন্য একগুচ্ছ পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সেই রেশ ধরে ২০২৬ সালের ভারতীয় বাণিজ্য মহোৎসবে আত্মপ্রকাশ করেছে পশ্চিমবঙ্গ। জাতীয় মঞ্চে পশ্চিমবঙ্গের উদীয়মান শিল্পোদ্যোগ, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং ভবিষ্যৎ ব্যবসার সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে তৈরি করা হয়েছে একটি বিশেষ 'এমএসএমই প্যাভিলিয়ন' যে প্যাভিলিয়নের উদ্বোধন করেন ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প এবং বস্ত্র মন্ত্রী দীপক বর্মন।চারদিনব্যাপী এই প্রদর্শনীতে একদিকে যেমন থাকবে বাংলার সমৃদ্ধ কারুশিল্প ও জেলাভিত্তিক বিশেষ পণ্যের প্রদর্শনী, তেমনই অন্যদিকে আধুনিক উৎপাদন ব্যবস্থা, উদীয়মান শিল্পোদ্যোগ এবং প্রযুক্তিভিত্তিক ব্যবসার মেলবন্ধন ঘটানো হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ব্যবসা বাণিজ্য
- শিল্প


