Mamata Banerjee | জ্ঞানেশ ইস্যুতে বিরোধী ঐক্যে জোর, দ্রুত ইন্ডি জোটের বৈঠকের আর্জি মমতার!

Saturday, September 26 2026, 10:13 am
Mamata Banerjee | জ্ঞানেশ ইস্যুতে বিরোধী ঐক্যে জোর, দ্রুত ইন্ডি জোটের বৈঠকের আর্জি মমতার!
highlightKey Highlights

জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধী ঐক্য আরও মজবুত করতে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধী ঐক্য আরও মজবুত করতে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাহুল গান্ধী এবং সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এম এ বেবির চিঠির জবাবে কথা বলার পাশাপাশি সব বিরোধী দলকে নিয়ে দ্রুত ইন্ডি (INDIA) ব্লকের বৈঠক ডাকার আর্জি জানিয়েছেন মমতা। যৌথ কর্মসূচি ও আন্দোলনে নামার পরামর্শও দিয়েছেন তিনি। অন্যদিকে, ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির পর আজ শ্রীরামপুর থেকে জেলা সফর শুরু করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। হুগলিতে ১৮টি আসনের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছিল তৃণমূল। আসন্ন পুরভোট ও দলীয় দিকনির্দেশনা নিয়ে আজ সভা থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মমতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File