Operation Sheruwali | রাজৌরির জঙ্গলে চলছে ‘অপারেশন শেরুওয়ালি’, ৩ পাক জঙ্গির খোঁজে উড়ছে ড্রোন-কপ্টার

Tuesday, May 26 2026, 5:09 pm
Operation Sheruwali | রাজৌরির জঙ্গলে চলছে ‘অপারেশন শেরুওয়ালি’, ৩ পাক জঙ্গির খোঁজে উড়ছে ড্রোন-কপ্টার
highlightKey Highlights

পাক মদতপুষ্ট তিন জঙ্গিদের নিকেশ করতে বিরাট অভিযান শুরু হয়েছে রাজৌরি জেলার সীমান্তবর্তী ‘গম্ভীর মুঘলান’ জঙ্গলে।


ফের পহেলগাঁওয়ের মতো হামলার আশঙ্কা জম্মু ও কাশ্মীরে। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, গোপনে খবর পেয়ে ২৪ মে রাত এগারোটা থেকে রাজৌরি জেলার সীমান্তবর্তী ‘গম্ভীর মুঘলান’ জঙ্গলে শুরু হয়েছে সেনা অভিযান। গত ৫৬ ঘণ্টা ধরে পাক মদতপুষ্ট তিন জঙ্গিদের খুঁজতে ড্রোন উড়িয়ে, হেলকপ্টারেও অপারেশন চালাচ্ছে সেনা, সিআরপিএফ, স্পেশাল ফোর্স এবং কাশ্মীর পুলিশ। অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শেরুওয়ালি’। আশঙ্কা ফের ভারতে হামলার ছক কষছিল তাঁরা। চার বাহিনীর আধিকারিকদের অনুমান, গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছে জঙ্গিরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File