Opendoor Layoff | আবার চাকরি নিয়ে নিলো AI, এক রাতের মধ্যে একসঙ্গে চাকরি গেল এই কোম্পানির সব ভারতীয় কর্মীর!
Friday, June 12 2026, 9:19 am

Key Highlightsমার্কিন যুক্তরাষ্ট্রের এই রিয়েল এস্টেট প্রযুক্তি সংস্থা ভারতে তাদের সব ব্যবসা বন্ধ করল।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর ব্যবহার বাড়তেই চাকরির বাজারে দেখা দিচ্ছে সংকট। এবার তারই উদাহরণ 'ওপেনডোর' সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই রিয়েল এস্টেট প্রযুক্তি সংস্থা ভারতে তাদের সব ব্যবসা বন্ধ করল। এর ফলে ভারতে ওই সংস্থার প্রায় ২৫০ জন কর্মী এক রাতের মধ্যে চাকরি হারিয়েছেন। ওপেনডোরের সিইও কাজ নেজাতিয়ান এক বিবৃতিতে জানান, অতীতে বিভিন্ন সিস্টেমে ম্যানুয়াল বা হাতে কলমে কাজ করার জন্য ভারতে একটি বড় কর্মী দল গড়ে তোলা হয়েছিল। তবে সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রে AI চালিত দল গঠনের ফলে এই ধরনের কাজের জন্য বিদেশে কর্মী রাখার প্রয়োজনীয়তা অনেকটাই কমে এসেছে। তিনি আরও জানান, যেহেতু তাঁদের মূল গ্রাহকেরা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তাই গ্রাহকসেবা ও অন্য আনুষঙ্গিক কাজগুলো তাদের কাছাকাছি থেকে পরিচালনা করাই বেশি যুক্তিযুক্ত।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- কর্মী ছাটাই
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স


