Indian Passport | 'কেবলমাত্র একজন ভারতীয় নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য', নাগরিকত্ব ধাঁধাঁ বাড়িয়ে সংসদে জানাল কেন্দ্র!

Key Highlights“পাসপোর্ট হল বিদেশ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়”, গত জুন মাসে পাসপোর্ট দিবসে বিদেশমন্ত্রকের এমন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক।
“পাসপোর্ট হল বিদেশ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়”, গত জুন মাসে পাসপোর্ট দিবসে বিদেশমন্ত্রকের এমন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন ওঠে, ভারতীয় নাগরিকত্ব প্রমাণপত্র তাহলে কোনটি? এবার সংসদে কেন্দ্রের তরফে জানানো হল, “কেবলমাত্র একজন ভারতীয় নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য।” একই সঙ্গে পুনর্ব্যক্ত করা হয়, পাসপোর্ট এমন একটি ভ্রমণ-নথি যা ভারতীয় নাগরিকদের বিদেশ ভ্রমণের জন্য ইস্যু করা হয়। যদিও নাগরিকত্বের প্রমাণ নিয়ে ধাঁধাঁ সম্পূর্ণত কাটেনি। কারণ কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়নি যে নাগরিকত্বের এটিই চূড়ান্ত প্রমাণ কি না। কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, “ভারতীয় নাগরিকদের বিদেশযাত্রা নিয়ন্ত্রণ করতে ভারত সরকার ‘পাসপোর্ট আইন, ১৯৬৭’ অনুযায়ী ভারতীয় পাসপোর্ট অনুমোদন করে। তবে ভারতীয় পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কি না, এই বিষয়ে এবারও সরকার সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনও উত্তর দেয়নি।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় পাসপোর্ট
- পাসপোর্ট
- নাগরিকত্ব


