Mamata Banerjee | মমতার পাশে দেখা গেলো কেবল ৫ সাংসদ, দেখা যাচ্ছে না ১০ বিধায়ককেও!

Tuesday, June 2 2026, 1:18 pm
Mamata Banerjee | মমতার পাশে দেখা গেলো কেবল ৫ সাংসদ, দেখা যাচ্ছে না ১০ বিধায়ককেও!
highlightKey Highlights

লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে রয়েছেন ৪১ জন সাংসদ। অথচ ধর্না মঞ্চে, মমতার পাশে দেখা যাচ্ছে মাত্র ৫ সাংসদ আর গুটিকয়েক বিধায়ককে।


তাঁর রাজনৈতিক জীবনে একাধিকবার ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখনই দলনেত্রী ধর্নায় বসেছেন, তখনই ছুটে এসেছেন দলের বিধায়ক-সাংসদরা। এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার এক মাসের মধ্যে ফের তাঁকে দেখা গেল ধর্নায়। তবে ছবিটা এবার একেবারেই অন্যরকম। এখন তৃণমূলের হাতে ৭৮ জন বিধায়ক রয়েছেন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে রয়েছেন ৪১ জন সাংসদ। অথচ ধর্না মঞ্চে, মমতার পাশে দেখা যাচ্ছে মাত্র ৫ সাংসদ আর গুটিকয়েক বিধায়ককে। মমতার ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, ববি হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, শোভনদেব চট্টোপাধ্য়ায়, সাংসদ ডেরেক ও ব্রায়েন, সামিরুল ইসলাম, দোলা সেন, মালা রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও তন্ময় ঘোষকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File