KMC | ১৬০টি বহুতলের অডিটে ছাড়পত্র পেল মাত্র ১১টি, নির্মীয়মান বহুতল নিয়ে কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের!

Key Highlightsশহর জুড়ে ১৬০টি নির্মীয়মান বহুতলে অডিট করেছিল পুরনিগম। আর সেই প্রথম পর্যায়ের অডিটে মাত্র ১১টি বহুতলকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
চলতি বছরের ২৪ জুন তারাতলায় গোডাউন ভেঙে পড়ে ১৬ জুনের মৃত্যু হয়। এরপর আগামী ৩১ জুলাই পর্যন্ত শহরের সব নির্মীয়মান বহুতলে কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। পাশাপাশি অবৈধ নির্মাণ নিয়ে তৎপর হয় সরকার। শহর জুড়ে সব নির্মীয়মান বহুতলের নতুন করে অডিট করার কথা ঘোষণা করা হয়েছিল। এবার সবদিক খতিয়ে দেখে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম। শহর জুড়ে ১৬০টি নির্মীয়মান বহুতলে অডিট করেছিল পুরনিগম। আর সেই প্রথম পর্যায়ের অডিটে মাত্র ১১টি বহুতলকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছেন, গত তিন বছরে ৩৪৪টি আবেদন জমা পড়েছিল বহুতল নির্মাণ নিয়ে। যেখানে ২০০টির মধ্যে ১৬০টির ক্ষেত্রে স্পটে গিয়ে নির্মীয়মান বহুতলগুলিকে খতিয়ে দেখে অডিট করা হয়েছে। সেই রিপোর্ট হাইপাওয়ার কমিটির কাছে অডিট করে পাঠিয়ে দেওয়া হয়। সেই জায়গায় ১১টি বহুতল নির্মাণের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিগুলির ক্ষেত্রে শ্রমিক এবং নির্মাণ সংক্রান্ত ত্রুটি রয়েছে বলে অভিযোগ উঠেছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুরসভা
- রাজ্য সরকার


