Onion Price | পেঁয়াজের দাম ১ বছরে ৫৯% বৃদ্ধি, দাম নিয়ন্ত্রণে ‘কান্দা এক্সপ্রেস’ চালুর সিদ্ধান্ত কেন্দ্রের!

Monday, August 24 2026, 4:13 pm
Onion Price | পেঁয়াজের দাম ১ বছরে ৫৯% বৃদ্ধি, দাম নিয়ন্ত্রণে ‘কান্দা এক্সপ্রেস’ চালুর সিদ্ধান্ত কেন্দ্রের!
highlightKey Highlights

দেশে পেঁয়াজের জোগান বাড়াতে ও লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ‘কান্দা এক্সপ্রেস’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।


দেশে পেঁয়াজের জোগান বাড়াতে ও লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ‘কান্দা এক্সপ্রেস’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সোমবার ভোক্তা বিষয়ক সচিব নিধি খারে জানান, মহারাষ্ট্রের নাসিক থেকে রেলে বিপুল পরিমাণ পেঁয়াজ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে। প্রাথমিকভাবে দিল্লি, চেন্নাই, মাদুরাই, এর্নাকুলাম ও গুয়াহাটিতে এই পেঁয়াজ পৌঁছাবে। বর্তমানে দিল্লিতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫৫ টাকা এবং চেন্নাইয়ে ৬০ টাকায় পৌঁছেছে। এছাড়া এক বছরে পেঁয়াজের সর্বভারতীয় গড় খুচরো মূল্য প্রায় ৫৯ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এনসিসিএফ (NCCF) ও নাফেদের (NAFED) মাধ্যমে প্রতি কেজি মাত্র ৩৫ টাকা দামে পেঁয়াজ বিক্রি করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File