Arunachal Pradesh | অরুণাচল সীমান্ত নিয়ে ‘ড্রাগনে’র সঙ্গে অব্যাহত সংঘাত, ফের বৈঠকে ভারত-চিন শীর্ষ সেনা!

Monday, November 23 2026, 2:46 am
Arunachal Pradesh | অরুণাচল সীমান্ত নিয়ে ‘ড্রাগনে’র সঙ্গে অব্যাহত সংঘাত, ফের বৈঠকে ভারত-চিন শীর্ষ সেনা!
highlightKey Highlights

অরুণাচল সীমান্তে টহলদারি ও উত্তেজনার আবহে ফের বৈঠকে বসেছিলেন ভারত ও চিনের শীর্ষ সামরিক আধিকারিক এবং বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা।


অরুণাচল সীমান্তে টহলদারি ও উত্তেজনার আবহে ফের বৈঠকে বসেছিলেন ভারত ও চিনের শীর্ষ সামরিক আধিকারিক এবং বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা। দিওয়ালির পর ৮ নভেম্বর থেকে প্রায় ১০ দিন ধরে চলা এই আলোচনায় ভারতীয় সেনার ৩ নম্বর কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়া উপস্থিত ছিলেন। চিন নির্ধারিত টহলদারির নিয়ম বদলানোয় সীমান্তে পরিস্থিতি বিঘ্নিত হয়েছে বলে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়েছে। শীতের মরশুমের আগে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভুল বোঝাবুঝি ও সংঘাত এড়ানো এবং যোগাযোগের সমন্বয় জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য ছিল। সূত্রের খবর, দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়ে আলোচনা হলেও বেজিংয়ের অবস্থান জানা যায়নি। তবে বৈঠক সদার্থক হয়েছে বলেই খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File