Nipah Virus | কেরলে নিপা ভাইরাসে আক্রান্ত ১, সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারানটাইনে থাকার নির্দেশ!

Thursday, June 11 2026, 5:40 am
Nipah Virus | কেরলে নিপা ভাইরাসে আক্রান্ত ১, সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারানটাইনে থাকার নির্দেশ!
highlightKey Highlights

প্রাথমিক পরীক্ষা রিপোর্টে কেরালার কোঝিকোডের ফেরোকে এলাকার এক ব্যক্তির শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে।


দেশে ফের বাড়ছে নিপা ভাইরাসের আতঙ্ক। প্রাথমিক পরীক্ষা রিপোর্টে কেরালার কোঝিকোডের ফেরোকে এলাকার এক ব্যক্তির শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে। বর্তমানে তিনি কোঝিকোডের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই তাঁকে কোয়ারানটাইনে রাখা হয়েছে বলে খবর। চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির অবস্থা আপাতত স্থিতিশীল। তবে কেরালার ওই ব্যক্তির শরীরে ভাইরাসের উপস্থিতি মেলায় বিশেষ সতর্কতা করা হয়েছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফে ওই ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের খোঁজা শুরু হয়েছে। আগাম সতর্কতা হিসেবে, হাসপাতালের যে সব কর্মী ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কোয়ারানটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File